আমাদের সম্পর্কে
মানবতার কল্যাণে এবং মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার প্রত্যয়ে বন্ধুসেবার আত্মপ্রকাশ।
বন্ধুসেবা ডিজিটাল হেলথকেয়ারের প্রতিষ্ঠা
২০২৬ সালের ১ নভেম্বর বন্ধুসেবা ডিজিটাল হেলথকেয়ার প্রাঃ লিঃ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের কাছে সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
অনেক মানুষ সঠিক দিকনির্দেশনার অভাবে সময়মতো চিকিৎসা পান না কিংবা অতিরিক্ত ব্যয়ের কারণে চিকিৎসা করাতে পারেন না। বন্ধুসেবা পরম বন্ধুর মতো সেই অসহায় মুহূর্তে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
আমাদের মূল মিশন
বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে দ্রুত, তাৎক্ষণিক, সহজে এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
ভবিষ্যত ভিশন
ভবিষ্যৎ বাংলাদেশে বন্ধুসেবা মানুষের চিকিৎসাসেবায় একটি বিশ্বস্ত নির্ভরতার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, যেন অর্থাভাবে বা অবহেলায় কেউ বিনা চিকিৎসায় কষ্ট না পায়।
কোম্পানির কাছে প্রতিটি গ্রাহক পিতা-মাতা সমতুল্য প্রিয় এবং পরম সম্মানের। চিকিৎসা সেবা ও মানবতার স্বার্থে বন্ধুসেবার কার্যক্রমে সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলাই আমাদের মূল ব্রত।
লোগোর নিহিত দর্শন ও ব্যাখ্যা
হ্যান্ডশেক (করমর্দন)
সবুজ ও নীল রঙের দুটি হাত মেলানো। এটি সহযোগিতা, বন্ধুত্ব এবং মানুষের বিপদে পরম বন্ধুর মতো পাশে থাকার প্রতীক।
লাল হার্ট ও প্লাস সাইন
হৃদয় বা হার্ট প্রকাশ করে মমতা ও আন্তরিক যত্ন; আর প্লাস চিহ্ন সরাসরি আধুনিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ইঙ্গিত দেয়।
সবুজ ও নীল রঙের অর্থ
সবুজ রং আরোগ্য, সতেজতা ও নতুন জীবনের প্রতীক; আর নীল রং পেশাদারিত্ব, সুরক্ষা ও গভীর নির্ভরযোগ্যতার পরিচয়।
মূল স্লোগান
যখন সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা তখনই সঠিক সেবা ও মানবিক যত্নের সেতুবন্ধন রচনা করি।
পরিচালনা পর্ষদের সম্মানিত ব্যক্তিবর্গ
অ্যাডভোকেট হাসিবুর রহমান (হাসিব)
মোঃ হাসিবুর রহমান হাসিব একজন সিনিয়র আইনজীবী এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি বন্ধুসেবা ডিজিটাল হেলথকেয়ার প্রাঃ লিঃ কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরিফ হোসেন
আরিফ হোসেন বাংলা স্নাতক সম্পন্ন করেছেন। তিনি বন্ধুসেবার প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার সমন্বয় ও ডিজিটাল সেবা প্রসারে সার্বিক নেতৃত্ব দিচ্ছেন।
আজই বন্ধুসেবা হেলথ কার্ডের সদস্য হোন
আপনার ও আপনার পরিবারের জরুরি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এখনই অনলাইন ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করুন।