১. সংগৃহীত তথ্যাবলি
বন্ধুসেবা হেলথ কার্ডের নিবন্ধন ও সেবা প্রদানের স্বার্থে আমরা গ্রাহকের নাম, পিতার নাম, মোবাইল নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, রক্তের গ্রুপ এবং মনোনীত পরিবার সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি।
২. তথ্যের ব্যবহার ও উদ্দেশ্য
সংগৃহীত সকল তথ্য শুধুমাত্র গ্রাহকের ডিজিটাল হেলথ কার্ড তৈরি, পার্টনার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডিসকাউন্ট নিশ্চিতকরণ, জরুরি রক্ত ও অ্যাম্বুলেন্স প্রেরণ এবং ডাক্তার রেফারেল সেবার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
৩. তথ্যের নিরাপত্তা ও ডেটা প্রটেকশন
গ্রাহকের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড ডাটাবেজে সংরক্ষিত থাকে। কোনো অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো তৃতীয় পক্ষের কাছে গ্রাহকের ফোন নম্বর বা স্বাস্থ্য তথ্য হস্তান্তর, বিক্রয় বা শেয়ার করা হয় না।
৪. যোগাযোগ ও নীতিমালা পরিবর্তন
প্রয়োজনে কোম্পানি এই নীতিমালায় প্রয়োজনীয় হালনাগাদ আনতে পারে, যা ওয়েবসাইটে দৃশ্যমান থাকবে। যেকোনো তথ্যের প্রয়োজনে আমাদের অফিসিয়াল ইমেইল (bondhusheba1234aaa@gmail.com) অথবা হটলাইনে যোগাযোগ করতে পারেন।