আমাদের স্বাস্থ্যসেবাসমূহ
বন্ধুসেবা হেলথ কার্ডের আওতায় সার্বক্ষণিক ৭টি নির্ভরযোগ্য জরুরি ও সাধারণ চিকিৎসাসেবা সুবিধা।
টেলি-মেডিসিন সেবা
বন্ধুসেবা হেলথ কার্ডে দেওয়া জরুরি নম্বরে কল করে আপনার অসুস্থতা বা দুর্ঘটনাজনিত সমস্যায় সাময়িক মুক্তির জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
ডক্টর সাজেস্ট ও গাইডলাইন
গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনায় কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, কোথায় চেম্বার এবং কখন বসবেন, সেই সঠিক তথ্য হেলথ কার্ডের জরুরি নম্বরে কল করে জানতে পারবেন।
ল্যাব টেস্টে বিশেষ ভর্তুকি
অসুস্থতার ভিত্তিতে চিকিৎসকের দেওয়া বিভিন্ন ল্যাব পরীক্ষার উপর বন্ধুসেবার পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সর্বোচ্চ ৪০% থেকে ৭০% পর্যন্ত নগদ ছাড়ের সুব্যবস্থা থাকবে।
হাসপাতাল ভর্তি ও খরচ সাশ্রয়
চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে মনোনীত হাসপাতালে রোগীকে দ্রুত ভর্তি এবং হাসপাতালের মোট খরচের উপর সর্বোচ্চ পরিমাণ ছাড়ের ব্যবস্থা করে দেওয়া হবে।
জরুরি রক্ত সংস্থান নেটওয়ার্ক
রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে বন্ধুসেবা তাদের নিজস্ব গ্রাহক নেটওয়ার্ক ও ব্লাড ব্যাংকের মাধ্যমে রোগীর জন্য তাৎক্ষণিকভাবে রক্তের সংস্থান করে দেবে।
২৪/৭ অ্যাম্বুলেন্স সেবা
গ্রাহকদের জরুরি প্রয়োজনে হেলথ কার্ডের নম্বরে কল দিলে যেকোনো জায়গায়, যেকোনো সময়ে স্বল্প মূল্যে দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে।
ঢাকায় রেফার্ড রোগীর এডমিশন সার্ভিস
নিজ জেলা থেকে রোগীকে ঢাকার কোনো বড় হাসপাতালে রেফার করা হলে, সেখানে বন্ধুসেবার পক্ষ থেকে রোগীকে সরাসরি রিসিভ করে অভিভাবকের ভূমিকায় প্রাথমিক এডমিশন ও সার্বিক সহযোগিতা সম্পন্ন করা হবে।
কীভাবে সেবা গ্রহণ করবেন
১. হেলথ কার্ড সংগ্রহ করুন
আপনার পছন্দের প্যাকেজ অনুযায়ী ফরম পূরণ করে হেলথ কার্ড সক্রিয় করুন।
২. হটলাইনে যোগাযোগ করুন
যেকোনো অসুস্থতা বা দুর্ঘটনায় কার্ডে প্রদত্ত জরুরি নম্বরে ফোন করুন।
৩. কাঙ্ক্ষিত সেবা নিন
তাৎক্ষণিক ডাক্তার পরামর্শ, ল্যাব ডিসকাউন্ট বা অ্যাম্বুলেন্স সুবিধা গ্রহণ করুন।
আজই বন্ধুসেবা হেলথ কার্ডের সদস্য হোন
আপনার ও আপনার পরিবারের জরুরি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এখনই অনলাইন ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করুন।